সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / কোন দেশে কত ঘন্টা রোজা পালিত হচ্ছে

কোন দেশে কত ঘন্টা রোজা পালিত হচ্ছে

অনলাইন ডেস্ক :

সূর্য উদয় ও অস্ত যাওয়ার ওপর উপবাসের সময় নির্ভর করে। উপবাস করার এ সময়টি বিশ্বের সব জায়গায় এক নয়। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। তাই রোজা রাখার সময়ও কমবেশি হয়।

গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশেই বৃহস্পতিবার (২৩ মার্চ) রোজা শুরু হয়েছে। একদিন পর শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশসহ বিশ্বের বেশকিছু দেশে রোজা শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়, এ বছর সবচেয়ে বেশি সময় না খেয়ে থাকতে হবে আইসল্যান্ডের বাসিন্দাদের। রমজানের প্রথম দিন অর্থাৎ ২৩ মার্চ সেখানে ১৫ ঘণ্টা ৩৩ মিনিট উপবাস থাকতে হবে। তাছাড়া শেষ রমজানের দিন সেখানে ফজর ও মাগরিবের মধ্যে ব্যবধান হবে ১৬ ঘণ্টা ২০ মিনিট।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে উপবাসের সময় কম হবে। এ সব এলাকায় সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে ব্যবধান হবে ১১ থেকে ১২ ঘণ্টা। যেমন চিলির কিংস্কটে উপবাস থাকতে হবে ১২ ঘণ্টারও কম সময়।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও বুধবার (২২ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে। আর শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হবে।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দেশের আকাশে আজ (বৃহস্পতিবার) কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে; মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।

পৃথিবীর বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের পার্থক্য রয়েছে। এক এক দেশে ভিন্ন ভিন্ন সময়ে সেহরি ও ইফতারের সময়সূচী বিদ্যামান।

এবছর গ্রীনল্যান্ডে সবচেয়ে বেশী সময় ধরে রোজা রাখতে হয়। তাদের ২২ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

এদিকে সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। অস্ট্রেলিয়ায় এবার রোজা রাখতে হচ্ছে ১১ ঘন্টা।

ভৌগোলিক অবস্থানের কারণে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর রোজা দীর্ঘ হয়। এসব দেশে ২০-২২ ঘণ্টাও রোজা রাখতে হয়। এমনকি যদি এমন দিনে রোজা হয় যে সূর্য অস্ত যায় না, তখন নিকটবর্তী শহর যেখানে সূর্য অস্ত যায় অথবা মক্কা-মদিনার সঙ্গে সময় হিসাব করে রোজা রাখা হয়।

আলজাজিরা জানায়, এ বছর দীর্ঘ ২০ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ডের মুসলিমদের। সুইডেন আর জার্মানিতে ১৯ ঘণ্টা।

যুক্তরাজ্যের লন্ডনে ১৮ ঘণ্টা ৫ মিনিট। কানাডার অটোয়ায় ১৭ ঘণ্টা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৬ ঘণ্টা। রাশিয়ার মস্কোতে ১৭ ঘণ্টা। সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ১৫ ঘণ্টা। ফিলিস্তিনের জেরুজালেমে ১৫ ঘণ্টা ৫ মিনিট। তুরস্কের আঙ্কারায় ১৬ ঘণ্টা ৫ মিনিট। ইরানে ১৬ ঘণ্টা। জাপানের টোকিওতে ১৬ ঘণ্টা।

বাংলাদেশ এবং ভারতে প্রায় ১৫ ঘণ্টা। পাকিস্তানে ১৬ ঘণ্টা। এ বছর সবচেয়ে ছোট সময়ের রোজা হবে ১১ ঘণ্টা ৫ মিনিট চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.