সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোন মুখে কি হেয়ার-কাট, জেনে নিন

কোন মুখে কি হেয়ার-কাট, জেনে নিন

চুল কাটতে পার্লারে গিয়ে আজকাল বেশ সমস্যায় পড়েন তরুণীরা। গোল মুখে কী হেয়ার-কাট করবেন বা ওভাল মুখে ফ্রিঞ্জ করবেন নাকি লেয়ার্স কাটবেন? এ নিয়েই দ্বিধায় থাকে তরুণীরা। বুঝতেই পারেন না কোন হেয়ার কাটে তাদের বেশি মানাবে।এই দ্বিধা কাটাতে কিছু টিপস দেয়া হলো। এতে পার্লারে গিয়ে আপনাকে আর সমস্যায় পড়তে হবে না।

গোলাকৃতি মুখ : গোলাকার মুখের জন্য এমন হেয়ার কাট করুন যা আপনার গাল ঢেকে দেয়। শর্ট ফ্রিঞ্জ করতে পারেন। টেনে চুল বাঁধবেন না, এতে মুখ বড় দেখাবে।

লম্বাকৃতি মুখ : লম্বাটে মুখের গড়ন যাদের তারা এমন হেয়ার স্টাইল করুন যাতে চুল ঘন লাগে। শর্ট লেয়ারস ভালো লাগবে। বব ফ্রিঞ্জ কাট বা কার্লি বব-ও ভালো মানাবে। এই শেপের মুখে ছোট হেয়ার কাটই ভালো মানাবে। লম্বা চুল বা ওয়ান লেন্থ হেয়ার কার্ট মানাবে না।

ডিম্বাকৃতি মুখ : যাদের মুখ ডিম্বাকৃতি তারা কিন্তু অন্যদের তুলনায় বেশ লাকি। কারণ এই ধরনের মুখে যেকোন ধরনের হেয়ার কাট মানান সই। একপাশে সিঁথি করে সাইড সোয়েপ্ট ট্রাই করতে পারেন বা মাঝখানে সিঁথি করে মিডল পার্টিং, বা পুশড ব্যাক হেয়ার স্টাইলও খুব ভালো লাগবে।

চৌকো মুখ : যাদের মুখ চৌকাকৃতি তারা লেয়ার কাট করাতে পারেন। অথবা আনইভেন ব্যান্ড কাটে এদের খুব ভালো মানাবে। পানাকৃতি মুখ : যাদের পানাকৃতি মুখ তাদের বক্সলেয়ার কাটে বেশ ভালো মানাবে। এছাড়া স্টেপ কাটেও এদের ভালো লাগবে।

সূত্র:deshebideshe.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.