সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কয়েকশ’ বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে ইতালি পুলিশ

কয়েকশ’ বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে ইতালি পুলিশ

ইতালিতে বিশেষ ফ্লাইটে আসা প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে ভুয়া করোনা সার্টিফিকেটের পাশাপাশি এবার ভুয়া রেসিডেন্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে অন্তত ৬শ’ প্রবাসীকে খুঁজছে পুলিশ।

করোনাকালে বাংলাদেশ থেকে ইতালি ফেরত অন্তত কয়েকশ’ প্রবাসীকে খুঁজছে স্থানীয় পুলিশ। এ সব প্রবাসীর প্রতি দুজনের মধ্যে একজনের রেসিডেন্ট ভুয়া পাওয়া যাওয়ায় তাদের খুঁজছে পুলিশ।

এদিকে বাংলাদেশে প্রায় ১৫ হাজার প্রবাসী আটকা পড়ায় ইতালির আনকোনা এবং ভেনিসের জাহাজ শিল্পে কর্মরত বহু শ্রমিক চাকরি হারাচ্ছেন।

এরমধ্যেই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ইতালিতে জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর বিষয়ে সংসদে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। এছাড়া বাংলাদেশসহ ১৩টি দেশের সাথে বিমান যোগাযোগ এর ব্যাপারে আগামী ১৪ জুলাই সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

কন্তে বলেন, আমি বলিনি যে সরকার জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা দিয়েছে। সবার সম্মতিক্রমে জরুরি অবস্থা বাড়বে নাকি সেই সিদ্ধান্ত নেয়া হবে। জরুরি অবস্থা থাকলে প্রয়োজন হলে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারব। তবে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।

এদিকে দেশ থেকে ফেরা প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে রোমে করোনা ভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারায় বেশ কয়েকজন প্রবাসী নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও লাৎসিও বিভাগে ১৯ জন নতুন আক্রান্তের মধ্যে ৮ জনই বাংলাদেশি। এতে করে আবারও উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.