সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / খানা-খন্দকে ভরা বাইশারী-ঈদগড় যোগাযোগ সড়ক

খানা-খন্দকে ভরা বাইশারী-ঈদগড় যোগাযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

পাহাড়ী এলাকা বাইশারী – ঈদগড় যাতায়াত সড়কটি মেরামতের এক বছর পার হতে হতেই ফের বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। ৭/৮ কিলোমিটার বাইশারী- ঈদগড় সড়কটি বিগত বছর এলজিইডির তত্ত্বাবধানে পূর্ণ মেরামত করা হয়। কিন্তু এক মাসের ব্যবধানে সড়কের বিভিন্ন অংশ কার্পেটিং ফাটলসহ খানা খন্দকে ভরপুর হয়ে পড়ে।

যার কারণে চরম দূর্ভোগ আর দূর্গতি পোহাতে হচ্ছে অসংখ্য পথচারী ও যানবাহন চালকদের। গ্রামীণ সড়ক হলেও এটি একটি অতিব গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ট্রাক, মিনি বাস, সিএনজি ছাড়াও নানা যানবাহন প্রবেশ করে। রপ্তানী হয় হরেক রকমের পণ্য। পাশাপাশি রাবার শিল্প নগরী হিসেবে খ্যাত বাইশারী থেকে প্রতিদিন রপ্তানী হচ্ছে শত শত মন রাবার। কিন্তু সড়কটির বেহাল দশায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহি যান কাদা পানিতে আটকে ক্ষয়ক্ষতির সম্মুখিন হয় পরিবহন মালিক ও ব্যবসায়ী। দুর্ঘটনাসহ নষ্ট হয়ে যাচ্ছে গাড়ী। বাইশারী-ঈদগড় সড়কের বেংডেপা মুখ এলাকায় বর্ষার পানিতে রাস্তা ভেঙ্গে ছড়ায় পরিণত হয়। এছাড়া সড়কের আমিল্লারকুম নামক স্থানে ভাঙ্গনে যে কোন মূহুর্তে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওওয়ার সম্ভবনা রয়েছে।

অন্যদিকে এলাকার লোকজন দ্রুত সড়কটি সংস্কার করে যোগাযোগের ক্ষেত্রে সূবর্ণ সুযোগ সৃষ্টি করার আহবান জানান।

এ ব্যাপারে বাইশারী ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.