সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘খালেদাকে নিয়ে নির্বাচন করার মুখ নেই বিএনপির’

‘খালেদাকে নিয়ে নির্বাচন করার মুখ নেই বিএনপির’

বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে, কারণ দুর্নীতির দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করার মুখ তাদের নেই। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন কাহিনী বই বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনু বিএনপিকে উদ্দেশ করে বলেন, বেগম জিয়ার মামলা নিয়ে আদালতে আর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে দেন-দরবার করুন। সরকারের সঙ্গে দেন-দরবারের কিছু নেই।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.