সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / খালেদা জিয়ার আইনি পরামর্শক হলেন লর্ড কারলাইল

খালেদা জিয়ার আইনি পরামর্শক হলেন লর্ড কারলাইল

খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সকল মামলায় পরামর্শ দিতে বিদেশি আইনজীবী লর্ড কারলাইলকে নিয়োগ দেওয়া হয়েছে। লর্ড কারলাইল লন্ডন হাইকোর্টের সাবেক বিচারক। তিনি লন্ডনের আদালতে খণ্ডকালীন বিচারক হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন।

২০ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে, সেসব মামলায় তিনি (লর্ড কারলাইল) পরামর্শক হিসেবে কাজ করবেন। এই বিচারক লন্ডনের আদালতে খণ্ডকালীন বিচারক হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন।’

‘লর্ড কারলাইল আদালতে খালেদা জিয়ার পক্ষে বিচারকাজে সহযোগিতা করতে পারবেন না। কারণ তাকে এ দেশের বিচারকাজ পরিচালনায় অংশ নিতে বার কাউন্সিলের অনুমতি নিতে হবে’, যোগ করেন কায়সার কামাল।

এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশিবাজারের অস্থায়ী আদালতের বিচারক ড. আকতারুজ্জামান। এ মামলার অপর আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

রায়ের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। একইসঙ্গে জামিনও চান বিএনপির চেয়ারপারসন। পরে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। শুনানি শেষে আদালত ১২ মার্চ খালেদা জিয়াকে এ মামলায় চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।

গত ১৩ মার্চ, খালেদার জামিন স্থগিত চেয়ে চেম্বারে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ১৪ মার্চ পর্যন্ত খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ১৪ মার্চ দিন নির্ধারণ করেন চেম্বার আদালত।

এর পর ১৪ মার্চ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ১৮ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন।

১৮ মার্চ, সোমবার এ মামলার শুনানি করে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করেন আপিল বিভাগ। পাশাপাশি আগামী ৮ মে পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত করেন আদালত।

সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.