
খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দারুস সালাম থানায় দায়েরকৃত আরও দুটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
৭ মে রোববার সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদনে আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া। এ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মোট ৯টি মামলার কার্যক্রম স্থগিত করল হাইকোর্টের এই বেঞ্চ।
আদালত সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আটটি এবং রাষ্ট্রদ্রোহিতার একটিসহ মোট নয়টি মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই নয়টি ছাড়া নাশকতার আরও তিনটি মামলার কার্যক্রম স্থগিতের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.