সাম্প্রতিক....
Home / জাতীয় / খা‌লেদার মু‌ক্তির দা‌বি‌তে বিএন‌পির বি‌ক্ষোভ সমা‌বেশ শুরু

খা‌লেদার মু‌ক্তির দা‌বি‌তে বিএন‌পির বি‌ক্ষোভ সমা‌বেশ শুরু


কারাবন্দী দ‌লের চেয়ারপারসন খালেদা জিয়ার মু‌ক্তির দাবিতে আয়োজিত বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

২০ জুলাই, শুক্রবার বি‌কেল ২টা ৪০ মি‌নি‌টে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে অস্থায়ী ম‌ঞ্চে এ সমা‌বেশ শুরু হয়।

খা‌লেদা জিয়া কারাবন্দী হওয়ার পর এই প্রথম রাজধানীতে প্রতিবাদ সমা‌বেশ আয়োজনের অনুমতি পেয়েছে বিএন‌পি। সমাবেশে দল‌টির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

জুমার নামাজের পর থে‌কেই বিএন‌পি ও তার সহ‌যো‌গী, অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মি‌ছিল নি‌য়ে জ‌ড়ো হতে শুরু করেন। পরে বেলা ২টা ৪০ মি‌নি‌টে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়।

এ‌দি‌কে বিএন‌পির প্র‌তিবাদ সমা‌বেশ‌কে কেন্দ্র ক‌রে নয়াপল্ট‌নের আশপা‌শে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্য মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। র‌য়ে‌ছে বি‌ভিন্ন গো‌য়েন্দা সংস্থার সাদা পোশা‌কের সদস্য। এ ছাড়াও বিএন‌পির কার্যাল‌য়ের খা‌নিকটা দূ‌রে বিজয়নগর মোড়ে প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে প্রিজনভ্যান, জলকামান ও এ‌পি‌সি ।

এর আগে ১৯ জুলাই, বৃহস্প‌তিবার খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই বি‌ক্ষোভ সমাবেশের মৌখিক অনুমতি পায় বিএনপি।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়। এরপর থে‌কে তিনি রাজধানীর না‌জিমু‌দ্দিন রো‌ডে সা‌বেক কেন্দ্রীয় কারাগারে বন্দী র‌য়ে‌ছেন। বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তার মুক্তি দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এসব কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অবস্থান ও অনশন, গণস্বাক্ষর, স্মারকলিপি প্রদান, কালো পতাকা প্রদর্শন, লিফলেট বিতরণ, প্রতিবাদ মিছিল এবং বি‌ভিন্ন বিভাগীয় শহ‌রে প্র‌তিবাদ সমা‌বেশ রয়েছে। কিন্তু ঢাকায় প্র‌তিবাদ সমা‌বেশ কর‌তে চে‌য়ে অন্তত সাত থে‌কে আটবার অনুম‌তি চে‌য়েও পায়‌নি দল‌টি।

১৫ জুলাই সংবাদ সম্মেলনে বি‌ক্ষোভ সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র:মোক্তাদির হোসেন প্রান্তিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.