সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদের প্রচারণা

খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদের প্রচারণা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের অহংকার হাসান মুরাদ জনপ্রিয়তা ধরে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লাজুড়েই।

৮ মার্চ খুরুশকুল, পোকখালীর গোমাতলীসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় করছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের আরেক নাম উদীয়মান সমাজ সেবক হাসান মুরাদ আনাস।

সদর উপজেলার ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড, গ্রামগঞ্জ, পাড়া মহল্লা, হাট-বাজার দোকান পাটে আলোচনার কেন্দ্র বিন্দুতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে একমাত্র হাসান মুরাদ নাম সবত্রই শোভা পাচ্ছে। ভোটারদের মতে, তার নির্বাচনের অংশ নেওয়ার খবরে সদরে সব হিসেব নিকাশ পাল্টে গেছে।

ইতিপূর্বে মনোনয়নপত্র বৈধতা লাভ করার পর পরেই নতুন করে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছে।

উল্লেখ্য যে, তরুণ সমাজ সেবক অসহায় মানুষের পরম বন্ধু হাসান মুরাদ নয়না পরিবার ট্রাস্টের সভাপতি, ইকরা বীচ হোটেলের পরিচালক, চৌফলদন্ডী উত্তর পাড়া সমাজ কমিটির সভাপতিসহ সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত রয়েছে ছাত্র জীবন থেকে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.