মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবি’র উদ্যোগে গরীব প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টায় আলীকদম বাস স্টেশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫৭ বিজিবি কর্তৃক উন্নতমানের কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে লে: কর্ণেল মোঃ শহীদুল ইসলাম, পিএসসি, অধিনায়ক আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় গরীব প্রতিবন্ধীদের মাঝে ৫০টি উন্নত মানের কম্বল বিতরণ করেছেন।
৫৭ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোঃ শহীদুল ইসলাম পিএসসি বলেন, বিজিবির সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.