
কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী (৭১) আর নেই। চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১৯ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজিউন)।
চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী গর্জনিয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মরহুম সিরাজদৌল্লাহ চৌধুরীর পুত্র ও মরহুম হাকিম মিয়া চৌধুরীর নাতি। কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর ভগ্নিপতি। মৃত্যুকালে তৈয়ব উল্লাহ চৌধুরী স্ত্রী, ২ পুত্র ও অস্ট্রেলিয়া প্রবাসী এক কন্যা সন্তান রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈয়ব উল্লাহ চৌধুরী কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং কক্সবাজার জেলা জাসদের সভাপতি ছিলেন এবং গর্জনিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
রোববার ২০ সেপ্টেম্বর বিকেল ৩ টায় গর্জনিয়া হাইস্কুল মাঠে মরহুম তৈয়ব উল্লাহ চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাহার মৃত্যুতে রামু-কক্সবাজারের সাংসদ সাইমুম সরওয়ার কমল, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, সাংবাদিক কামাল শিশির, মাসেদুল হক আরমান, কপিল উদ্দিন জীবন গভির শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.