সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / গর্জনিয়ায় তরুণীর মুখে এসিড নিক্ষেপকারী ভূট্টো গ্রেফতার

গর্জনিয়ায় তরুণীর মুখে এসিড নিক্ষেপকারী ভূট্টো গ্রেফতার

http://coxview.com/wp-content/uploads/2021/07/Handcap-Vhuttu-Kamal-7-7-21.jpgকামাল শিশির, রামু :

গর্জনিয়ায় তরুণীর মুখে এসিড নিক্ষেপকারী ভূট্টো গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়ার মাঝিরঘাট এলাকায় রাতের অাধাঁরে এসিড নিক্ষেপ করে তরুণীর মুখ ঝলসে দেওয়া নুরুল আবছার ভুট্টোকে গ্রেফতার করেছে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ।

সে স্থানীয় বাদশা মিয়ার পুত্র। ৬ জুলাই রাত সাড়ে ৯ টায় তাকে মাঝিরকাটা হতে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার তৈয়বার বিয়ের দিন ধার্য্য ছিল। ৫ জুলাই দিবাগত রাতে তিনটার দিকে তৈয়বার মুখে এসিড নিক্ষেপ করে।
বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ২জনকে আসামি করে রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সোমবার রাত ৩টার দিকে মায়ের সাথে প্রাকৃতিক কর্ম সারতে বের হলে এসিড মেরে পালিয়ে যায় চিহ্নিত দুর্বৃত্তরা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.