কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি হরিণ পাড়ার সামাজিক বনায়ন এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে ১টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
২৬ অক্টোবর (সোমবার) বিকালে এই অভিযান পরিচালনা করে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী নেতৃত্বে বন বিভাগ।
রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন, উত্তর বন বিভাগ এর বাঁকখালী রেঞ্জাধীন গিলাতলী বিটের থিমছড়ী এলাকার সামাজিক বনায়ন এলাকায় অবৈধভাবে সদ্য গড়ে উঠা স্থাপনা করেছে জানতে পেরে রেঞ্জের সকল সদস্যদের নিয়ে হরিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ বসতঘরটি উচ্ছেদ করা হয়। এতে সামাজিক বনায়ন রক্ষা হয়েছে। অবৈধ দখলদারিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.