পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত ঈদগাঁওতে সম্প্রতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে ঘিরে ঈদগাঁওয়ের ডিসি সড়কসহ গ্রামাঞ্চলের রাস্তাঘাটের করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। যাতে করে সাধারণ লোকজনের দুর্ভোগ আর দুর্গতি চরমে উঠেছে। জেলা সদরের দ্বিতীয় বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়কসহ পার্শ্ববর্তী অপরাপর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের অলিগলির নানা সড়ক-উপসড়কে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানি জমে চলাচল দায় হয়ে পড়েছে। পাশাপাশি অনেক স্থানে বেড়েছে জনদূর্ভোগ।
এদিকে ২/১ দিন ধরে বাজারের প্রধান ডিসি সড়কের নানা খানা খন্দকে বৃষ্টির পানি জমে আর কর্দমাক্তের কারণে জন ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অপরদিকে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, চৌফলদন্ডী, পোকখালী ও ঈদগাঁওর গ্রামগঞ্জের সড়কগুলোতে কর্দমাক্তে ছেয়ে গেছে। বিশাল এলাকার সড়ক-উপসড়কের বিভিন্নস্থানে অল্পবৃষ্টির পানি নিষ্কাশনের অভাবে সৃষ্টি হয়েছে ফের জলাবদ্ধতা।
এসব দেখার কেউ না থাকায় এ দুর্ভোগ-দূর্গতিতে ভোগতে হচ্ছে এলাকার অসহায় লোকজনদেরকে। বলতে গেলে, টেকসই ও কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে সুষ্ঠুভাবে পানি যাতায়াত করতে না পারায় ড্রেনের পানি ড্রেনেই থেকে যাচ্ছে। তার উপর ড্রেনের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা নির্মিত ড্রেনের উপর তাদের দোকানের ময়লা আবর্জনা ফেলে ঐ ড্রেনটি আরো ভরপুর করে রাখে।
অন্যদিকে কিছু কিছু সড়কে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানি রাস্তার কাদার সাথে মিশে জলকাদায় ভরে গেছে। ফলে বিঘ্নিত হয়েছে যানচলাচল ও জনজীবনের স্বাভাবিক গতি প্রবাহ।
ঈদগাঁও-চৌফলদন্ডী-খুরুশকুল-কক্সবাজার যাতায়াত সড়কটিতে যত্রতত্র স্থানে খানা খন্দকে ভরপুর। যাতে করে যানবাহনের চালকরা যাত্রীবাহী যানবাহন চালাতে গিয়ে নানাভাবে বিপাকে পড়েছে।
পাশাপাশি যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। বৃষ্টির পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থার অপ্রতুলতার কারণে ঐ সমস্ত সড়কের অবস্থা এরকম থাকতে পারে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।
এছাড়া ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু তদারকির অভাবে ড্রেনগুলো বৃষ্টির পানি নিষ্কাশনে অকার্যকর হয়ে পড়েছে। কর্দমাক্ততা দূরীকরণে কার্যকরী পদক্ষেপ নেয়া না হলে দূর্ভোগ আর দুর্গতির চরম পর্যায়ে পৌঁছতে হবে বলে মত প্রকাশ করেন দূরদুরান্ত থেকে বাজারে আসা গ্রামাঞ্চলের লোকজন।
তবে একাধিক পথচারী ক্ষোভের ভাষায় বলতে শোনা যাচ্ছে যে, বাজার কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির অভাবে বাজারের আজ এহেন অবস্থা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই বাজার জুড়ে কর্দমাক্তে সয়লাব হয়ে যায়। অথচ সরকার প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব আদায় করলেও এসব দেখার কেউ নেই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.