সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / গুঞ্জন উড়িয়ে দিলেন আলিয়া!

গুঞ্জন উড়িয়ে দিলেন আলিয়া!

অনলাইন ডেস্ক :

গতবছর ফারহান আখতার ঘোষণা করেছিলেন তার পরবর্তী রোড-ট্রিপ ডিরেক্টরিয়াল প্রোজেক্ট ‘জি লে জারা’ শিগগিরই ফ্লোরে গড়াবে। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির চিত্রনাট্য লিখছেন জোয়া আখতার এবং রীমা কাগতি। সেই সময় থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতুহল তুঙ্গে রয়েছে। কারণ ‘জি লে জারা’র মাধ্যমে বলিউডের তিন শীর্ষ তারকা প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে একসঙ্গে দেখবেন সিনেপ্রেমীরা!

তবে সিনেমাটি আলোর মুখ দেখবে না—এমন গুঞ্জনও ছড়িয়েছে অনেকবার। তবে এবার সেই ‘না হওয়া’ গুঞ্জনটি উড়িয়ে দিলেন আলিয়া ভাট। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসছে বছরই আলোর মুখ দেখছে জি লে জারা!

এসব গুঞ্জনকে উড়িয়ে দিলেন আলিয়া ভাট নিজেই। আলিয়া ভাট বলেন, ‘সিনেমাটি নিয়ে নানা নেতিবাচক কথা ভিন্ন সময়ই মিডিয়ায় এসেছে। অনেকেই বলেছেন সিনেমাটি হচ্ছে না। তবে সত্য এটাই, সিনেমাটি ফ্লোরে গড়াচ্ছে। আমরা তিনজন আসছি। আমরা আগামীবছর সিনেমাটির শুটিং শুরু করব। যদিও এই বছর সিনেমাটি শুরুর কথা ছিল। কিন্তু আমার সন্তান আগমনের কারণে সেটা পেছাতে হয়েছে। তবে আমরা সবাই জি লে জারা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তাই সিনেমাটি ছাড়তে চাই না। দারুণ কিছু চমক নিয়ে শিগগিরই আপনাদের সামনে আসবো। অপেক্ষা করুন।’

উল্লেখ্য, বলিউডে গুঞ্জন রয়েছে, এ যাবতকালের সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে জি লে জারা। এমনকি তিন শীর্ষ নায়িকার এক সিনেমায় অভিনয় বলিউড ইন্ডাস্ট্রিতে ভিন্নমাত্রা যুক্ত করবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.