সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের ব্রেক থ্রু

গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের ব্রেক থ্রু

ছবি: সংগৃহীত

দারুণভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন থিসারা পেরেরা-চামারা কাপুগেদারা। এমন সময়ে বাংলাদেশের পক্ষে ত্রাতা হয়ে আসলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পেরেরাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিলেন।

ব্যক্তিগত ২৩ রানের ইনিংস খেলেছেন লঙ্কান ‘টেল এন্ডার’ পেরেরা। এদিন কাপুগেদারার সঙ্গে ৫৭৮ রানের ঝড়ো জুটি গড়েন তিনি। সাকিবের করা বলটি খেলতে গিয়ে ১৩তম ওভারের শেষ বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ফাঁদে পড়ে স্টাম্পিং হন পেরেরা।

বাংলাদেশের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য জয় করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ৪০ রান তুলতেই মুস্তাফিজুর রহমান আর সাকিবের তোপে প্রথম পাঁচ উইকেট হারায় লঙ্কা দল। পেরেরাকে ফিরিয়ে এই ম্যাচে নিজের তৃতীয় উইকেট তুলে নিলেন সাকিব।

সূত্র:সামিউল ইসলাম শোভন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.