সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ২১শের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ২১শের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উপকূলীয় এলাকার শিক্ষাঙ্গন গোমাতলী উচ্চ বিদ্যালয়ে অমর ২১শে ফেব্রুয়ারীর আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

ঐদিন সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রেখেছেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি, চেয়ারম্যান প্রার্থী আবু তালেব।

 

বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আবু তাহের হেলালী, বিদ্যালয় প্রতিষ্টাকালীন সদস্য মনজুর আলম, পরিচালনা কমিটি সদস্য জসিম উদ্দিন, দিদারুল আলম।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা।

 

একুশের আলোচনা সভায় ছাত্রছাত্রীদের বক্তব্য কোরান তেলোয়াত, ইসলামী সংগীত পরিবেশন করেন। পরে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতবণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.