কক্সবাজার শহরের গোলদীঘির পাড় নিবাসী মরহুম হাজী আলী চাঁন্দ এর পুত্র এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য গোলাম কুদ্দুছ অ্যাডভোকেট ১১ অক্টোম্বর-২০১৫ইং রবিবার বিকেল ৩.৪০ মিনিটের সময় সিএসসিআর ক্লিনিক চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। এসময় তিনি পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১২ অক্টোবর সোমবার দুপুর ২টার সময় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুম গোলাম কুদ্দুছ অ্যাডভোকেট এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য গোলাম কুদ্দুছ অ্যাডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট এ.কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.