সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে’

‘গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্তদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে’


২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে দোষীরা যারা বিদেশে পালিয়ে আছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১০ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে তিনি এ কথা বলেন।

এছাড়া আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলবে। দেশে বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ন্যায় বিচার হয়। যারা নাকি এই ধরনের জঘন্য কর্ম করবে তাদের বিচার হবে। বিচারের রায়ে যথাযথ ভাবে বিজ্ঞ আইনজীবীরা তুলে ধরেছেন এবং বিচারকরা সঠিক ভাবে রায় দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘যারা সেই সময়ের পুলিশের ডিউটিতে ছিলেন এবং বিভিন্ন সংস্থায় ছিলেন তাদের নামও বিচারের তালিকায় এসেছে। কেউ তাদের দায়িত্ব অবহেলা করতে পারবে না। যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। এবং রায় তাড়াতাড়ি কার্যকর হবে বলে বিশ্বাস করি।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.