গ্লোবাল সামিট অব উইমেনে যোগ দিতে আগামী ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ থেকে ২৮ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সফরকালে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলেও জানান তিনি। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য এ সম্মাননা দেয়া হচ্ছে তাকে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘২৭ এপ্রিল, ২০১৮ তারিখ সন্ধ্যায় সম্মেলনে অংশগ্রহণকারী সম্মানিত সরকারি-বেসরকারি ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের উপস্থিতিতে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এই সম্মাননা গ্রহণ উপলক্ষ্যে তিনি নারীর ক্ষমতায়ন, সমসুযোগ, সম অধিকার প্রতিষ্ঠা এবং নারীকে জাতীয় ক্ষেত্রে মূলধারায় যুক্ত করায় বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ এবং সাফল্য সমূহকে তুলে ধরে উপস্থিত নারী উদ্যোক্তা ও প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন।’
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.