সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন সামিটের সভাপতি ইরিন নেটিভিদাদ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে ২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলন উপলক্ষে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল সামিট অব উইমেন আয়োজিত গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড গালা ডিনারে এই আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। খবর ইউএনবির।

বাংলাদেশ, এশিয়া এবং এশিয়া প্যাসিফিক এলাকার নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালনের জন্য এই পুরস্কার দেওয়া হয় শেখ হাসিনাকে।

ওই অনুষ্ঠানে সম্মাননা প্রদানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয় এবং একটি ছোট ভিডিও প্রদর্শন করা হয়। নারীর ক্ষমতায়নে তার ভূমিকা এবং তার সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি তুলে ধরা হয় এতে। এরপর তার হাতে এ পুরস্কার তুলে দেন সামিটের সভাপতি ইরিন নেটিভিদাদ। সম্মাননা গ্রহণের পর নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

সম্মেলনে অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল কোয়েন্টিন ব্রাইস এবং গানয়াতজারা পিতজান্তজাতজারা ইয়ানকুনিতজাতজারা উইমেন’স কাউন্সিল অব অস্ট্রেলিয়ার অ্যান্ড্রিয়া মেসনকে অস্ট্রেলিয়ার উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সম্মেলনের সভাপতি আইরিন নেটিভিদাদ সম্মাননার ব্যাপারে বক্তব্য রাখেন এবং এই সম্মেলনের অর্থায়নকারী সংস্থা সুং জু ফাউন্ডেশনের উপ-পরিচালক আয়েজো চো অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন।

সিডনিতে ২৬ থেকে ২৮ এপ্রিল চলবে গ্লোবাল সামিট অব উইমেন, যা বিশ্বব্যাপী নারী নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলিসংক্রান্ত একটি বার্ষিক সম্মেলন। এতে অংশ নিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন কয়েক হাজার নারী প্রতিনিধি।

সূত্র:কে এন দেয়া-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.