সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঘূর্নিঝড় “ফণীর” আতংকে অর্ধশতাধিক বোটের মাঝি মাল্লাসহ শ্রমিকরা

ঘূর্নিঝড় “ফণীর” আতংকে অর্ধশতাধিক বোটের মাঝি মাল্লাসহ শ্রমিকরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

দেশের অন্যান্যা স্থানের ন্যায় সদরের উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীর ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থান অর্ধশতাধিক বোট বিভিন্ন ইউনিয়নের লবণঘাটে নিরাপদে স্থানে সরে দাঁড়িয়েছে।
তবে এসব বোটের মাঝি মাল্লাসহ শ্রমিকদের মাঝে ঘূর্ণিঝড় “ফণীর” আতংক দেখা দিয়েছে।

৩মে দুপুরের দিকে চৌফলদন্ডী থেকে ৫০/৬০ টির মত বোট ঈদগাঁওর মাছুয়াখালী আর ভারুয়াখালীর লবনঘাটে নিরাপদে অবস্থান করছে। ঐদিন পড়ন্ত বিকেলে মাছুয়াখালী লবনঘাটে সরেজমিনে পরিদশর্নে গেলে এমন দৃশ্য চোখে পড়ে। বোটে শ্রমিকরা রাতের রান্না বান্না করতেও চোখে পড়ে।

বোট চালক মোস্তফা জানিয়েছেন, কক্সবাজারে ৪নং সর্তক সংকেত আর ঘূর্নিঝড় “ফণীর” থেকে রক্ষা পেতে বোট নিয়ে মাছুয়াখালীতে অবস্থান করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে সাগরে যাবো।

এদিকে শুক্রবার দুপুরের থেকে ঈদগাঁওতে বাতাস বৃদ্ধি পেয়েছে, সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হয়।

উপকূলীয় গোমাতলীর দেলোয়ার জানিয়েছেন, পোকখালী ইউনিয়নের গোমাতলীর এলাকার বেশ সংখ্যক লোকজন চরম আতংকে রয়েছে। কিছু কিছু মানুষ নিরাপদ স্থানে সরে গিয়েছে। উপকূলীয় পয়েন্টে বৃষ্টি ও বাতাস বইছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.