মুকুল কান্তি দাশ, চকরিয়া :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৩৫)কে চট্টগ্রামের বাশঁখালী থেকে অপহরণের ১৮ঘন্টা পর হাত-পা বাঁধা অবস্থায় চন্দনাইশের কসাইপাড়া এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় জনতা। সোমবার রাত আনুমানিক ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সদস্যরা জানিয়েছেন, প্রায় তিনবছর ধরে মোস্তাফিজ বাঁশখালী উপজেলার নুরুল আবছার কোম্পানী নামের এক ব্যক্তির ইটভাটায় চকরিয়ার শ্রমিক সংগ্রহ করে সরবরাহ করে আসছেন। শ্রমিকের মজুরী বাবত অগ্রীম টাকার নিতে গত রবিবার বিকেল চারটার দিকে ওই ইটভাটার মালিক নুরুল আবছারের অফিসে যান মোস্তাফিজ। এরপর থেকে তার খোঁজ মিলছিলনা।
এ ঘটনায় তাঁর ভাই আবদুল হামিদ বাদি হয়ে সোমবার সকালে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপহৃত যুবলীগ নেতার ভাই আবদুল হামিদ বলেন, আমার ভাইকে অপহরণ করা হয়েছিলো। তাকে ঘটনার ১৮ ঘন্টা পর অচেতন ও হাত-পা বাঁধা অবস্থায় চন্দনাইশে পেয়েছে বলে ওই এলাকার লোকজন আমাদের জানায়।
এ খবর পেয়ে আমরা ওই এলাকায় গিয়ে মোস্তাফিজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.