সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ার অরণ্যে ঝুলন্ত মাথার খুলি

চকরিয়ার অরণ্যে ঝুলন্ত মাথার খুলি

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

রক্ত-মাংস শুকিয়ে যাওয়া একটি গলাকাটা মাথার খুলি উদ্ধার হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। ফাঁশিয়াখালী বন রেঞ্জের ডুলাহাজারার গহীন অরণ্যে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত মাথার কঙ্কাল রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ। ধারণা করা হচ্ছে অন্তত তিন মাস আগে এ গলা কেটে মাথাটি বিচ্ছিন্ন করে গাছের ডালে লটকিয়ে রাখা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে পুলিশ দল নিয়ে আমি নিজেই বনাঞ্চলের গহীনে যাই। আমাদের সাথে কক্সবাজার ও চট্টগ্রামে কর্মরত সিআইডির একটি টিমও ঘটনাস্থলে যায়। খুলিও ঝরে পড়া চুল দেখে মনে হচ্ছে খুলিটি কোন মেয়ের। তবে তার বয়স ও পরিচয় সনাক্ত করা যায়নি।

ওসি আরো বলেন, উদ্ধার করা মাথার খুলিটি কক্সবাজার হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত করার পর ডিএনএ ও ভিসেরা পরীক্ষা করা হবে। তার পরিচয় সনাক্তে নিকটবর্তী কোন থানা এলাকায় আড়াই তিনমাস পূর্বে কোন মেয়ে নিখোঁজ হয়েছে কিনা সন্ধান করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.