সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ার আলোচিত নেজাম হত্যা মামলার আসামী বক্কর লোহাগাড়ায় গ্রেপ্তার

চকরিয়ার আলোচিত নেজাম হত্যা মামলার আসামী বক্কর লোহাগাড়ায় গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার আলোচিত নেজাম উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় আসামী আবু বক্করকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ২টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার থানা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত বক্কর চকরিয়ার বিএমচর ইউনিয়নের বটতলীয়া পাড়ার মনজুর আলমের ছেলে।

চকরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গত বছরের ১৯ সেপ্টেম্বর বিএমচরে নেজাম উদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই মো.এহেছান বাদী হয়ে ১০জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ আসামীর মধ্যে ইতিপূর্বে এজাহারনামীয় ৩, ৬ ও ৭ নং আসামীকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো বলেন, বুধবার রাতে সোর্স থেকে খবর পাই ওই হত্যা মামলার ৫ নং আসামী বক্কর চট্টগ্রামের লোহাগাড়ায় ছদ্মবেশ নিয়ে আত্মগোপন করে রয়েছে। এ খবর পেয়ে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই মং থোয়াই একদল পুলিশ ফোর্স নিয়ে লোহাগাড়া থানা স্টেশনে অভিযান চালায় বৃহস্পতিবার ভোর রাত ২টার দিকে। এসময় ঘেরাও করে গ্রেপ্তার করা হয় আবু বক্করকে। অপর আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.