কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ও লক্ষ্যাচরের নলবিলা বিলের জলাবদ্ধতা দুর করে চাষাবাদ নিশ্চিত করতে ছড়াখাল খনন শুরু হয়েছে। সোমবার শুরু করা ছড়াখাল খনন সম্পন্ন হলে অন্তত ৩ হাজার একর অনাবাদি জমিতে বোরো চাষাবাদ নিশ্চিত হবে। তাই ওই বিল সংলগ্ন দু’ইউনিয়নের পাঁচ হাজারের বেশী কৃষকের মুখে হাসি ফোঁটেছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, নলবিলা ছড়াখালটি কাকারা, লক্ষ্যারচর ও চিরিংগা খাদ্যগুদামের পশ্চিম পাশ দিয়ে কৈয়ারবিল হয়ে মাতামুহুরী নদীর সাথে সংযুক্ত। সম্প্রতি কয়েক দফা বন্যায় অত্যাধিক পলি পড়ে নলবিলা ছড়া খালটি ভরাট হয়ে গেছে। ফলে ওই বিলের জমিতে বর্ষা মৌসুমে চাষাবাদ করা যায়নি। বর্তমানে ছড়াখালটি ভরাট হয়ে গিয়ে পানি চলাচল বন্ধ থাকায় একদিকে বিলের একটি অংশে জলাবদ্ধতা এবং অন্য অংশে সেচ সুবিধা দেয়া যাচ্ছিল না। এতে শুষ্ক মৌসুমে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানায় স্থানীয় সচেতন কৃষক ও স্কীম পরিচালকরা।
কৃষকরা আরো জানান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: ইলিয়াছ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম স্থানীয়দের সহায়তায় নলবিলা ছড়াখাল খনন কাজ শুরু করে।
গত সোমবার খাল খনন উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী মোহাম্মদ ফারুক, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেট, কাকারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত ওসমান মানিক, স্থানীয় কৃষক অধ্যাপক বশির আহমদ, কৃষক ও সেচ প্রকল্পের পরিচালক সাহাব উদ্দিন, মাঈনুদ্দিন, আক্কাস উদ্দিন, আবু ছৈয়দ, মোজাম্মেল হক, জয়নাল আবদীন, রফিক আহমদ ও আরিফ উল্লাহ সহ শতশত কৃষক উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.