সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ার তামাক ক্ষেত থেকে যুবতির লাশ উদ্ধার

চকরিয়ার তামাক ক্ষেত থেকে যুবতির লাশ উদ্ধার

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার তামাক ক্ষেত থেকে অজ্ঞাত নামা এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ২টার দিকে চকরিয়া কলেজের নিকটবর্তী তামাক ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় আঘাত ও দুই হাতে রশি দিয়ে বাঁধা চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, অপারেশন অফিসার তানভির আহমেদ, এসআই মঈনউদ্দিনসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তামাক ক্ষেতের ভিতরে আনুমানিক ২৫ বছর বয়সি এক যুবতির লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করি। ওই লাশের গলায় ফোলা ও দুই হাতের কব্জিতে রশি দিয়ে বাঁধার চিহ্ন রয়েছে। মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করে তামাক ক্ষেতে কেউ ফেলে গেছে ওই যুবতির মরদেহ। তবে, ওই যুবতিকে ধর্ষণ করা হয়েছে কিনা এখনো বলা যাচ্ছেনা।

ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর ডাক্তারি প্রতিবেদন পেলে কিভাবে হত্যা ও ধর্ষণ করা হয়েছে কিনা জানা যাবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.