সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ার মাদক সম্রাট তোফাইল ফের গ্রেপ্তার

চকরিয়ার মাদক সম্রাট তোফাইল ফের গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার মাদক সম্রাটখ্যাত তোফাইল আহমদকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলির বার্মাইয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট তোফাইল আহমদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলি এলাকার আহমদ কবিরের ছেলে।

হারবাং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মাদক সম্রাট তোফাইলকে কলাতলির বার্মাইয়া পাড়া থেকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মাদক, বন ও চোরচালানসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। তন্মধ্যে ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, মাদক স¤্রাট তোফাইল দীর্ঘদিন পলাতক ছিল। এরমধ্যে তাকে একবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হলেও জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকান্ড শুরু করে। ফের গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোফাইলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.