
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মো.বশির আল মামুনকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে জনৈক ব্যক্তি। শুক্রবার ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে কথিত ব্যক্তি নিজেকে সন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ায় ১০ ডিসেম্বর চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৪৭৪) দায়ের করেছেন।
জিডিতে বাদি দাবি মানবজমিন ও দৈনিক পূর্বদেশের চকরিয়া প্রতিনিধি বশির আল মামুন দাবি করেন, পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা লুলাইং এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ০১৮৮৩-৮২৯১৩৫ নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি ও চাঁদা দাবি করা হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।
এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, সাংবাদিক বশির আল মামুনকে হত্যার হুমকি ও চাঁদা দাবির ব্যাপারে দায়ের করা জিডিটি তদন্ত করে ব্যবস্থা নিতে একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.