সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই

চকরিয়ার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার বৃহত্তর পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন চকরিয়ার মহকুমা সেচ্ছাসেবক বাহিনী প্রধান ও স্বাধীনতা উত্তর বিমান বাহিনীর কর্পোরাল এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক আর নেই। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মরহুম মোজাম্মেল হক পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার ৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী বদিউজ্জামানের ছেলে এবং প্রধানমন্ত্রীর প্রধান নিরাপত্তা কর্মকর্তা জয়নাল আবেদীনের চাচা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মোজাম্মেল হক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সোমবার দুপুরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার ৭ মার্চ বিকাল ৪ টায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপাড়া জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্র জানায়।

এদিকে, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, কমর উদ্দিন আহমদ, সোলতান আহমদ, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.