মুকুল কান্তি দাশ;চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে চারটি বাড়ি পুুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ মাইজপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক বলেন, সকাল ১০ টার দিকে মাইজপাড়া এলাকার ওবাইদুল্লাহ বাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান পার্শ্ববর্তী তার ভাই আকবর আহমদ,আব্দু শুক্কুর এবং শাহ আলমের বাড়িতে ছড়িয়ে পড়লে মুহুর্তেই চারটি বাড়ি আগুনে পুুড়ে ছাই হয়ে যায়।
খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের ফলে চার ভাইয়ের বাড়ি পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.