
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় হাত পা ও চোখ বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ২৬ বছর বলে জানিয়েছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মাতামুহুরি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নাঈম সোহেল বলেন, দুপুরের জোয়ারে পানিতে মরদেহটি ভেসে নদীর চরে আসে। ভাটার টানে চরে আটকা পরলে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি আনুমানিক ২৬-২৭ বছর বয়সী এক যুবকের। মরদেহটির হাত পা ও চোখ কাপড় দিয়ে বাধা ছিল। তার শরীরের হা-পাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তকরণে কাজ করছে পুলিশ।
তিনি আরো বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজারের সদর হাসপাতালে পাঠানো হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.