সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়ার জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী জানান, খুটাখালী মেধাকচ্ছপিয়ার জঙ্গলে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আনুমানিক ৩০-৩৫ বছরের এক যুবকের লাশ পড়ে আছে। বেশ কয়েকদিন ধরে পড়ে থাকায় লাশটি পঁচন ধরে দুর্গন্ধ বের হচ্ছে। নিহতের পরনে জিন্স পেন্ট, টি-শার্ট ও পায়ে সু-জুতা ছিল। মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় চেহারা সনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান। ধারনা করা হচ্ছে কে বা কারা দুর থেকে লাশটি গাড়িযোগে এনে জঙ্গলে ফেলে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.