
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামী জিয়াবুল করিম (২৮)কে চট্টগ্রাম মহানগরের চাঁদগাও বেপারী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে চাঁদগাও থানা পুলিশের সহায়তায় চকরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিয়াবুল করিম চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং ছগির শাহ কাটার নুরুল কাদেরের ছেলে।
চকরিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল খালেক বলেন, গত ১৭ মে রাত ২টার দিকে ছগির শাহ কাটাস্থ নিজ বাড়ি থেকে প্রতিবন্ধী মা-বাবার মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) কে একদল বখাটে অপহরণ করে জিম্মিপূর্বক ধর্ষণ করে। এঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী মা খালেদা বেগম বাদি হয়ে ৫ জুন থানায় মামলা দায়ের করেন। এই মামলায় একজনকে ধর্ষণ ও তিনজনকে অপহরণসহ ধর্ষণের সহায়তার অভিযোগে আসামী করা হয়। ওই ছাত্রীর বাবা নুরুল কাদেরও প্রতিবন্ধী (বামন)।
এসআই খালেক আরো বলেন, ভিকটিম আদালতে ২২ ধারায় দেয়া জবানবন্দীতে বলেন, তাকে ৪জন মিলে অপহরণ করে। তাদের মধ্যে জিয়াবুল এক রাতেই চারবার ধর্ষন করে। অপহরণপূর্বক ধর্ষণের মামলা দায়েরের পর এজাহারনামীয় ৩নং আসামী রুবেলকে প্রথমে গ্রেপ্তার করা হয়। অন্যরা পলাতক ছিল। পরে রবিবার গোপনসুত্রে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে এসআই খালেক চট্টগ্রাম মহানগরের চাঁদগাও বেপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় ১নং আসামী জিয়াবুল করিমকে গ্রেপ্তার করে।
তবে, ধৃত আসামী অপহরণ ও ধর্ষণে জড়িত থাকার কথা অস্বীকার করেন পুলিশকে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণ মামলার আসামী জিয়াবুল করিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.