সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় অভিনবপন্থায় পাচারকালে মোটর সাইকেলসহ ১৭হাজার ইয়াবা উদ্ধার

চকরিয়ায় অভিনবপন্থায় পাচারকালে মোটর সাইকেলসহ ১৭হাজার ইয়াবা উদ্ধার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মোটর সাইকেলের চাকায় ভরে অভিনব কায়দায় পাচারকালে ১৭হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে মোটর সাইকেলসহ ইয়াবা উদ্ধার হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটর সাইকেলে করে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তাৎক্ষণিক অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পয়ে দুই মাদক পাচারকারী পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া মোটর সাইকেলের চাকা খুলে টায়ারের ভেতর থেকে ১৭০ প্যাকেট ইয়াবা উদ্ধার হয়। পরে গণনা করে ওই প্যাকেটে ১৭হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.