মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় স্বশস্ত্র ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও ১টি ল্যাপটপ নিয়ে যায়। পরে পুলিশ এসে ডাকাতদের ব্যবহৃত ১টি মুখোশ, ১টি ছুরা, ২টি বন্দুকের গুলি ও দড়ি উদ্ধার করে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পৌরশহরের হাসপাতাল পাড়াস্থ “মা” ভবনে ভাড়াটিয়া প্রবাসী মাহামদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।এতে এলাকায় চরম আতংক বিরাজ করছে।
ডাকাত কবলিত পরিবারের আত্মীয় সাংবাদিক জিয়া উদ্দিন ফারুক বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৫-৬ জনের মুখোশ পরিহিত একদল সশস্ত্র ডাকাতদল আমার খালার বাড়ীতে হানা দেয়। এসময় আমার খালু ও খালাম্মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিল। এ সুযোগে বাসায় ডুকে মেয়েদের হাত-পা বেধেঁ মুখে টেপ লাগিয়ে দেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এসময় ডাকাতরা ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও ১টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দিলে থানার এসআই সুকান্ত চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ২টি বন্দুকের গুলি, ১টি মুখোশ, ১টি ছুরা ও দড়ি উদ্ধার করে। তবে এঘটনা কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.