সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ এ সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, রেডক্রিসেন্টের কমান্ডার নুরুল আবছার, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, সাহারবিলের চেয়ারম্যার মহসিন বাবুল, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মঞ্জুর আলম, চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম প্রমুখ।

সভায় পৌরশহরের ভাসমান দোকান উচ্ছেদ করে পুণর্বাসন পূর্বক যানজট নিরশন, ঢেমুশিয়াসহ বিভিন্ন খালভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণ, যেকোন জুয়া ও মাদকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন প্রস্তাবনা গৃহিত হয়। এছাড়া শব্দদুষণ রোধে ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.