কক্সবাজারের চকরিয়ায় আগর বাগান থেকে জয়নাল আবেদিন (১৪) নামের এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার ডুলাহাজারার মালুমঘাটস্থ বাজারের পূর্ব পাশ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত জয়নাল আবেদিন মালুমঘাটস্থ ডুমখালীর হারুনুর রশিদের ছেলে এবং ডুলাহাজারা বাজারের জমজম হোটেল নামের একটি হোটেলে শ্রমিক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে মালুমঘাট আগর বাগানের পূর্ব পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পরে কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি লাশটি ডুমখালীর হারুনুর রশিদের ছেলে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, উদ্ধার হওয়া লাশটি ডুমখালীর হারুনুর রশিদের ছেলে বলে জানা গেছে। মারা যাওয়া জয়নাল পেশায় একজন হোটেল শ্রমিক। বিকাল ৪টার দিকে জয়নালের লাশ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.