মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“তরুণ-তরুণী মেলাও হাত রুখে দাঁড়াও জঙ্গিবাদ” এই শ্লোগানকে ধারণ করে তরুণ আলো প্রকল্প- ‘ইলমা’ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় চকরিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি সামাজিক সংগঠণের অংশগ্রহণে ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। বুধবার চকরিয়ার সাহারবিল আন্ওয়ারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে এ অনুষ্টান অনুষ্টিত হয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় চকরিয়া সাহারবিল আন্ওয়ারুল উলুম কামিল মাদ্রাসা, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা, পহরচাঁদা ফাজিল মাদ্রাসা, বদরখালী এম.এস. ফাজিল মাদ্রাসা, হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসা, ডুলাহাজারা ডিগ্রি কলেজ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়, ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও ৫টি সামাজিক সংগঠন মালুমঘাট তরুণ প্রজন্ম, পুক-পুকুরিয়া একতা সংঘ, সাহারবিল তরুণ সংঘ, পৌরসভার ডি এন্ড জি ক্লাব ও দরবেশকাটা তরুণ সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ রুহুল কুদ্দুস আন্ওয়ারী। এরপর অতি উৎসাহের সাথে দীর্ঘ লাফ, সাতার, মিউজিক্যাল চেয়ার, চামচ মার্বেল দৌড়, স্মৃতি পরীক্ষা, দেশাত্মবোধক গান, যেমন খুশি তেমন সাঁজ ও কুইজ প্রতিযোগিতাসহ ৮ টি ইভেন্টের প্রতিযোগিতা হয়।
উক্ত প্রতিযোগিতায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ৩ টিতে প্রথম স্থানসহ ৯টি পুরষ্কার জিতে উপজেলায় প্রথম হয়। এরপর এদিন বিকেলে ৫টি সামাজিক সংগঠনের অংশগ্রহনে তরুণ আলো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সাহারবিল তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চকরিয়া পৌরসভার পুক-পুকুরিয়া একতা সংঘ। সবশেষে জয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কর বিতরণী অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, তরুণ আলো প্রকল্প কর্মকর্তা জাহিদুর রহমান, প্রজেক্ট ম্যানেজার ফোরকান মাহমুদ ও আদিলুর রহমান প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.