সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবাসহ কাদের আটক

চকরিয়ায় ইয়াবাসহ কাদের আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মো.কাদের (২০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় কাউন্সিলর মুজিবুল হক মুজিব। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক মো.কাদের ওই ওয়ার্ডের বাঁশঘাট এলাকার বদিউর রহমান প্রকাশ লেং বদুর ছেলে।

চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, মো.কাদের এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে তাকে দেখতে পেয়ে পাকড়াও ধরে শরীরের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, স্থানীয় কাউন্সিলর মুজিবুল হক এক ইয়াবা ব্যবসায়ীকে আটকে রেখেছে বলে খবর দেয়। পরে থানার এসআই চম্পক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা বড়িও উদ্ধার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.