সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

চকরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮৪৯ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তি মো. সৈয়দ করিম (৩২) খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের আবদু ছৈয়দের ছেলে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, গোপন সংবাদে খবর পেয়ে সৈয়দ করিমকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ করিম ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় টহল পুলিশ তাকে তল্লাশী করে ১৮৪৯ টি ইয়াবা বড়ি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.