সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

চকরিয়ায় ইয়াবাসহ দুই যুবক আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২’শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ মৌলভীবাজার এলাকার একটি হার্ডওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারার ৪নং ওয়ার্ডের মো.ওমরের ছেলে মো.আইয়ুব (২০) এবং চট্টগ্রাম মহানগরের দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ার ৪০নং ওয়ার্ডের মো.কোরবান আলীর ছেলে মো.আরমান (২৯)।

চকরিয়া থানার এসআই আবদুল বাতেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর মৌলভীরবাজার এলাকার একটি হার্ডওয়ারের দোকেনর সামনে থেকে দুই যুবককে আটক করি। পরে তাদের তল্লাশি করলে তাদের কাছ থেকে ২’শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.