সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবাসহ মহিলা পাচারকারী গ্রেপ্তার

চকরিয়ায় ইয়াবাসহ মহিলা পাচারকারী গ্রেপ্তার

ফাইল ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ৯৮৫ পিস ইয়াবা বড়িসহ ফুলমতি বেগম (৪০) নামের এক ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারী ফুলমতি সিলেটের সুনামগঞ্জ উপজেলা বৈইঠাখালী এলাকার মৃত মিলনের স্ত্রী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজমসহ একদল পুলিশ পৌরশহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৯৮৫ পিস ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো চনার ডালের পকেটে ভর্তি করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।

তিনি আরো বলেন, ফুলমতি বেশ কয়েকমাস আগে কক্সবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি জামিনে এসে সে আবারও ইয়াবা পাচার কাজে জড়িত হয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.