
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নব-নির্বাচিত সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার চকরিয়া উপজেলার সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। আমার নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে। সে হিসেবে কাজ করবো।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, জেলা পরিষদ সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রহুল কুদ্দুস আনোয়ারী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ছমিরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু তৈয়ব, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মারুফ, আওয়ামীলীগ নেতা আবু মুছা প্রকাশ দুবাই মুছা প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.