সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২ : আহত ৪

চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় নিহত ২ : আহত ৪

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। এসময় আরো চার পথচারী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার বিভিন্ন বেসরকারী হাসাপাতালে ভর্তি করেন।

শুক্রবার ২৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরহাট এলাকার মৃত মাওলানা আব্দুস শুক্কুরের স্ত্রী মেহেরুন্নেছা (৬৫)।

চকরিয়ার ব্যবসায়ী নবী হোছাইন বলেন, নিহত মেহেরুন্নেছা আমার আপন খালা। তিনি চকরিয়ায় বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় নাতির বিয়েতে এসেছিলেন। বিয়ের পর দুই মেয়েকে সাথে নিয়ে লোহাগাড়াস্থ বাড়ি ফিরতে বানিয়ারছড়াস্থ স্টেশনে গাড়ির অপেক্ষায় ছিলেন। নিহত অপর তরুণের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে সড়কের পাশে গণপরিবহনে উঠতে অপেক্ষায় ছিল ১০-১২ জন নারী-পুরুষ। এসময় আকস্মিকভাবে কক্সবাজারমুখি একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো নারী-পুরুষকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় দুই জন। এসময় শিশুসহ আরো ৪জন আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সরকারী ও বেসরকারী হাসপাতালে ভর্তি করেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম বলেন, নিহত দুইজনের মধ্যে নিহত বৃদ্ধা মেহেরুন্নেছা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরাহাট এলাকার মৃত মাওলানা আব্দুস শুক্কুরের স্ত্রী এবং অপর একজন ১৮ বছরের তরুণ। তার ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের সঠিক পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.