মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়ায় মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় কলিম উল্লাহ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন আহত হয়েছেন অপর এক পথচারী।
জানা যায়, ৮ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় সামান্য বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হওয়াতে গাড়ী চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক পথযাত্রীকে চাপা দিলে কলিম উল্লাহ (৬০) এক নিহত ও একজন গুরুতর অাহত হন। নিহত কলিম উল্লাহ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া এলাকার মৃত খলিল উল্লাহর ছেলে ও আহত ব্যক্তি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার বাসিন্দা মৃত অালীমুল্লাহ’র পুত্র ধলু মিস্ত্রী বলে জানা গেছে।
বানিয়াছড়া হাইওয়ে পুলিশের এসআই মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে কক্সবাজার যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। মালবাহি কাভার্ড ভ্যানটি চকরিয়ার নলবিলা গেইট এলাকায় পৌছলে পথচারী কলিম উল্লাহকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরো বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.