
প্রতিকী ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় কুয়ার পানিতে ডুবে হুজাইফুর রহমান নামের দেড় বছর বয়সের বতে শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ডুলাহাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফুর রহমান ওই এলাকার শফিউল আলমের ছেলে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে শিশু হুজাইফের মা বাড়ির আঙ্গিনায় ক্ষেত থেকে সবজি তুলছিলো এবং শিশুটি পাশে খেলছিলো। এসময় শিশুটি খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশ্ববর্তী ছোট্ট কুয়োর পানিতে পড়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন শিশু হুজাইফকে কুয়া থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে, শিশু হুজাইফ মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.