সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় গণশুনানী অনুষ্ঠানে দুদক কমিশনার ড.নাসির উদ্দিন

চকরিয়ায় গণশুনানী অনুষ্ঠানে দুদক কমিশনার ড.নাসির উদ্দিন

জনগণকে সেবা থেকে বঞ্চিত করলে কেউ রেহাই পাবে না

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

জনগণকে সেবা থেকে বঞ্চিত করলে কেউ রেহায় পাবেনা। দুর্নীতি করে আর কেউ পাবে না বলেও মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমদ। সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তে দুর্নীতি দমন কমিশন ও সনাক-টিআইবি’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় গণশুনারীর ফলোআপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের অতিরিক্ত প্রশাসক (শিক্ষা) সাইফুল ইসলাম মজুমদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  টিআইবি’র জসীম উদ্দিন ফেরদৌস, দুদকের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক আবু সাঈদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, সহকারী কমিশনার (ভুমি) মো.দিদারুল আলমসহ প্রমুখ।

এসময় উপজেলার স্বাস্থ্য, ভূমি প্রশাসন, সাব-রেজিস্ট্রী পল্লী বিদ্যুৎ বিভাগ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই দপ্তরগুলোতে কি ধরনের পরবির্তন হয়েছে তা তুলে ধরেন। এসময় আরো বক্তব্য রাখেন-দুর্নীতি প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা সভাপতি মো.নোমান, টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক মো.জসীম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলমসহ প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে দুদক কমিশনার বলেন, মানুষকে সেবা দেয়ার মধ্যে যে আনন্দ তা অন্য কিছুতে নেয়। জনগণের টাকায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন চলে। তাই জনগণের সেবা দেয়াই হবে তাদের প্রধার লক্ষ্য। সরকারী দপ্তরগুলোতে ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখাও জনগণের দায়িত্ব।

ড.নাসির উদ্দিন আরো বলেন, চকরিয়া উপজেলাকে দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় রুপান্তর করা হবে। তিনি এসময় প্রতি সপ্তাহে একবার করে বিভিন্ন দপ্তরে গণশুনানী করার জন্য আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.