সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় গাছ চুরিতে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা স্ত্রী ও দুই মেয়ে গুরুতর আহত, গ্রেপ্তার-৩

চকরিয়ায় গাছ চুরিতে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা স্ত্রী ও দুই মেয়ে গুরুতর আহত, গ্রেপ্তার-৩


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় গাছ চুরিতে বাধা দেয়ায় পাহারাদার নুরুন্নবী (৩৭) কে কুপিয়ে হত্যা করেছে চোরের দল। ওই সময় এলাপাতাড়ি কোপে গুরুতর আহত হয় তার স্ত্রী ফাতেমা বেগম (২৫), দুই শিশু মেয়ে রুমকি (৭) ও চুমকি (৪)। আহত মা-মেয়েরা মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল।

গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরাজপুর রাবার বাগানে এ ঘটনা ঘটলেও নির্বাচনের কারণে মর্মান্তিক ঘটনাটি জানাজানি হয়নি। মঙ্গলবার পুলিশ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করলে বিষয়টি জানাজানি হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ কাকারার মো. হারুন, নুরুল ইসলাম ও মনির হোসেন।

নিহত নুরুন্নবী উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার ফকির মোহাম্মদের ছেলে। আহত তার স্ত্রী ফাতেমা বেগম ও দুই মেয়ে রুমকি ও চুমকি চিকিৎসাধীন থাকলেও চারদিনেও শঙ্কামুক্ত হয়নি বলে চমেক হাসপাতাল সূত্র জানায়।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আবদুল বাতেন জানান, গত ২৮ ডিসেম্বর হতাহতের ঘটনায় ২৯ ডিসেম্বর নিহতের ভাই বদিউল আলম বাদী হয়ে ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর মঙ্গলবার ভোর রাত পর্যন্ত এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গাছ চুরিতে বাধা ছাড়াও পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অপর চারজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.