কক্সবাজারের চকরিয়ায় দল ছুট একটি বন্য হাতিকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণ্যগ্রাম এলাকায় বুধবার দিবাগত রাতের কোন একসময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার খবর পেয়ে বনকর্মীরা হাতির মরদেহ উদ্ধার এবং এদিন সন্ধ্যায় ময়নাতদন্তের পর মাটি চাপা দেয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার সন্ধ্যায় দলছুট একটি বন্যহাতি পাহাড়ি গ্রামে হানা দেয়। এসময় একটি বসতঘর ভাংচুর করলে ওই হাতিটি ধাওয়া করে লোকজন। পরে রাতের কোন একসময় ওই হাতিটিকে কে বা কারা গুলি করে হত্যা করে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া ঘোনা রেঞ্জ অফিসার আবু তাহের বলেন, হাতিটিকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হাতির ময়নাতদন্ত সম্পন্ন করে মাটি চাপা দেওয়া হয়েছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। হাতির দাঁতসহ মূল্যবান অংগ-প্রত্যঙ্গ পাচার নাকি অন্যকোন কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.